ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১১
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভূতাত্ত্বিক তথ্যাবলীর বহুল প্রচার টেকসই উন্নয়নে সহযোগিতা করবে। 
তিনি বলেন,  বৃহৎ অবকাঠামো নির্মাণে অবশ্যই ভূতাত্ত্বিক জরিপের প্রভাব মূল্যায়ন করা উচিত। ‘ভূমির উপযুক্ততা মানচিত্র’ সহজলভ্য করা অপরিহার্য। খবর তথ্য বিবরণীর। 
প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে (জিএসিবি) মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে নবনির্মিত মুজিব কর্নার উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
তিনি বলেন, জিএসিবি প্রণীত সাইসমিক জোনেশন ম্যাপ জাতীয় বিল্ডিং কোডে অন্তর্ভুক্ত হয়েছে। দিনাজপুরের হাকিমপুরে প্রায় ৫০ মিটার পুরুত্বের লৌহ আকরিক সমৃদ্ধ চৌম্বক শিলার প্রাপ্তি নিশ্চিত হয়েছে; যেখানে লৌহ আকরিকের সম্ভাব্য মজুদ প্রায় ৬২৫ মিলিয়ন টন। 
প্রতিমন্ত্রী বলেন, দেশীয় সম্পদ আহরণে জিএসবিকে  গবেষণার ক্ষেত্র গড়তে হবে। সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। 
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হোসেন মনসুর ও জিএসবির মহাপরিচালক ড. মহ. শের আলী বক্তব্য রাখেন।  
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat