ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-০৮-০৯
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন আজ মৌলভীবাজারের বড়লেখা ও  জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৭টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছেন ।
তিনি আজ বিকেলে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ টি অক্সিজেন সিলিন্ডার এবং ৫ টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন। 
মো. শাহাব উদ্দিন তার রাজধানীর সরকারী বাসভবন থেকে অনলাইনে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা প্রদানে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। 
তিনি বলেন, এছাড়াও সারাদেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ব্যক্তিগত উদ্যোগে রোগীদের চিকিৎসায় বিভিন্নভাবে সাহায্য করছে। 
মন্ত্রী বলেন, সরকার গণটিকা প্রদান শুরু করেছে, পর্যায়ক্রমে সকল নাগরিককেই কোভিড টিকা দেয়া হবে। 
করোনাভাইরাস মোকাবেলায় দল, মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, বড়লেখা ও জুড়ী উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এসব সিলিন্ডার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রতœদ্বীপ বিশ্বাস।
এ সময় পরিবেশমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।
এর আগে পরিবেশমন্ত্রী জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি অক্সিজেন সিলিন্ডার, ৬ হাজার ৮০০ লিটারের ২টি অক্সিজেন কনসেনট্রেটর, ৪টি ফ্লো মিটার প্রদান করেন। 
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এসব সিলিন্ডার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ। 
এ সময় পরিবেশমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat