ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-২৯
  • ৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ জয়পুরহাটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।  বিধিনিষেধ অমান্য করায় গত ৬ দিনে ২ লাখ ৫ হাজার ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউনে জেলার সকল শপিংমল, নিউমার্কেটসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। 
সরকারের ঘোষিত লকডাউন ও বিধি নিষেধ পালনের বিষয়ে জেলার পাঁচ উপজেলা শহর, শহরতলীসহ প্রত্যন্ত ইউনিয়ন পর্যায়ে থাকা হাটবাজার  এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের  নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে  পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় মানুষকে ঘরে থাকার আহবান জানাচ্ছেন মোবাইল টীমের সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও  শহরের গুরুতপূর্ণ র্  সড়ক গুলোতে টহল পরিচালনা করছেন।  বিধি নিষেধ অমান্য করায় গত ৬ দিনে ১৯৪ টি মামলায় ২ লাখ ৫ হাজার ৮শ টাকা অর্থদন্ড প্রদান করা হয় বলে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেদবতী মিস্ত্রী। জেলা পুলিশের সদস্যরা শহরের মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে বিধিনিষেধ কঠোর ভাবে পালনে মাঠে থাকা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছেন বলে জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat