ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-২৮
  • ৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭৩৬ জনের করোনা পজিটিভি শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ১৭ জনের। যা করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। এর মধ্যে সিলেট জেলায় ৩৮.২৭ শতাংশ, সুনামগঞ্জে ৩৮.৮০ শতাংশ, হবিগঞ্জে ৪১.২২ শতাংশ এবং মৌলভীবাজারের ৪০.৫৮ শতাংশ।
আজকের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৩৬ জন রোগীর মধ্যে ৩৫১ জনই সিলেট জেলার বাসিন্দা। সুনামগঞ্জের ১১৬ জন, হবিগঞ্জের ৫৪ এবং ২২৫ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৮৭৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩২২ জন, হবিগঞ্জে ৪ হাজার ৩৪৭ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ১০৭ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মোট ১৭ জনের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জ জেলার ১ জন এবং মৌলভীবাজার জেলার ২ জনের মৃত্যু হয়েছে।
বিভাগে এখন পর্যন্ত ৬৫৫ জন করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫২২ জন, সুনামগঞ্জে ৪৮ জন, হবিগঞ্জে ৩০ জন এবং মৌলভীবাজার জেলায় ৫৫ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সিলেটে ৩৫৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২৪৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ৩৫ জন, হবিগঞ্জ জেলার ৩ জন এবং ৭২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯ হাজার ৫৭৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৩৩৭ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২২৫ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৩৮ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৫৫৪ জন।
করোনায় আক্রান্ত হয়ে ৩৮৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৬২ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৯ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২৮ জন চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat