ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-২৬
  • ৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থ  বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (সিজিপিএ) প্রকাশ করা হয়েছে। আজ সোমবার  বিকাল ৪টায় এই ফলাফল  প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে এবং সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধু সে সকল পরীক্ষার্থীর ৪ বছরের সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অথবা (www.nubd.info) এ পাওয়া যাবে। উল্লেখ্য, গত ২০ জুলাই  অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল  প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯ জুলাই সকাল ১০টা থেকে ২১ আগস্ট শনিবার রাত ১২টা পর্যন্ত অনলাইন এ আবেদন করা যাবে। ২২ আগস্ট রোববার বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেয়া যাবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd)  থেকে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat