ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৭-০৮
  • ৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরগুনা জেলায় চার হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস বিস্তার রোধে বিধি-নিষেধ আরোপের ফলে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার অসহায় মানুষের হাতে বৃহপতিবার সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সামগ্রী তুলে দেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
এসময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা লুৎফর রহমান এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, গুঁড়া দুধ, সেমাই, সাবান, স্যা¤পুসহ অন্যান্য সামগ্রী। প্রথম পর্যায়ে মোট ৪ হাজার পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে।
সামগ্রী বিতরণের আগে বক্তৃতায় প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে এবং এ কর্মসূচি অব্যাহত থাকবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat