ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০৫
  • ৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর সদর হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসাধীন রোগীদের জন্যে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার এবং সিলিন্ডার রিফিল করার পরিবহন ব্যয় বাবদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেছে জেলা প্রশাসন। আজ সোমবার (৫ জুলাই) বেলা এগারোটায় জেলা প্রশাসক শামীম আহমেদ এসব সিলিন্ডার ও অর্থের চেক হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায়ের নিকট হস্তান্তর করেন।
এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টাকে একত্রিত করে আমরা করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে কাজ করছি। সমাজের বিত্তবানদের এ সংক্রমণ পরিস্থিতিতে সহযোগিতার জন্যে এগিয়ে আসা উচিৎ বলে মত প্রকাশ করেন জেলা প্রশাসক।
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায় বলেন, হাসপাতালে ৭০ শয্যার কোভিড-১৯ ইউনিটের জন্যে জেলা প্রশাসন প্রদত্ত পাঁচটি অক্সিজেন সিলিন্ডারসহ ১.৩৬ কিউবিক মিটারের মোট সিলিন্ডারের মজুদ হলো ২৫৮টি। এছাড়া ৬.৮ থেকে ৯.৮ কিউবিক মিটারের ৯২টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ নাদিম সারওয়ার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat