ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-০৬-১২
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের শ্রমিকরা দেশে কোয়ারেন্টাইন শেষে সৌদি আরব গমন করলে সেদেশে পুনরায় কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
ড. মোমেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে ফোনে আলাপকালে আজ এ অনুরোধ করেন। এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের খরচ সাশ্রয় হবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। বিষয়টি বিবেচনার করা হবে বলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন।
বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পর সাতদিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হয়। করোনা মহামারির মধ্যেও বাংলাদেশি শ্রমিকের সৌদি গমনে অনুমতি প্রদানের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন। এসময় ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, এবছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কোন ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ্জ পালন করার সুযোগ পাবেন না। তবে সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিকের পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও হজ্জ পালনের সুযোগ পাবেন।
ড. মোমেন বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেদেশে নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। এ বিষয়ে তিনি সৌদি আবরের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat