ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-১৭
  • ৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সপ্তাহব্যাপি ঈদুল ফিতরের ছুটির পর শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামীকাল থেকে পুনরায় অনুশীলন শুরু করছে প্রাথমিক দলে ডাক পাওয়া টাইগার ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা জানিয়েছেন, মাঠে ফেরার আগে এখন খেলোয়াড়দের করোনা পরীক্ষা চলছে। কোভিড-১৯ টেস্টের প্রথম অংশটি গতকাল শেষ হয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশের আগে আজও ক্রিকেটারদের পরীক্ষা হয়েছে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি আজ বলেন, ‘প্রথম করোনায় পরীক্ষায় বাংলাদেশের সকল খেলোয়াড়ের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। আজ তাদের দ্বিতীয় পরীক্ষা সম্পন্ন হয়। নেগেটিভ ফলাফল নিয়ে জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবে খেলোয়াড়রা।’
করোনার ফলাফলের উপর ভিত্তি করেই অনুশীলন শুরু করবে তারা এবং আগামীকাল বিকেলে তাদের অনুশীলন নির্ধারিত রয়েছে।
তবে আগামী ২৩ মে থেকে ওয়ানডে সিরিজ শুরুর আগে ২২ মে আরও একবার করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচ হবে ২৩, ২৫ ও ২৮ মে।
সিরিজ শেষে বাংলাদেশ দলের সদস্যেদের করোনা পরীক্ষা করা না হলেও, ২৯ মে বাংলাদেশ ছাড়ার আগে আরও একবার করোনা পরীক্ষা করা হবে শ্রীলংকান ক্রিকেটারদের।
সিরিজের মূল লড়াইয়ের আগে বিকেএসপিতে ২০ মে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর তিন ম্যাচ সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষনা করা হবে।
২১ মে বিকেএসপিতেই নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী শ্রীলংকা দল।
সিরিজ শুরুর আগেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারনে সিরিজ থেকে ছিটকে গেলেন দুই পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ। তারা এখনও পুনর্বাসনে থাকায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, শতভাগ ফিট না থাকায়, এমন খেলোয়াড়দের নির্বাচন করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat