ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৪-২৬
  • ৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে করোনায় একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৩৩৭জনে দাঁড়াল।আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৫ ঘণ্টায় বিভাগে আরও ৮৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছেন ১৬৬ জন।
নতুন শনাক্তদের মধ্যে ৭২ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ৫ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন। মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন সিলেট জেলার এবং ১ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সবমিলিয়ে সিলেট বিভাগে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা ২০ হাজার ৩২০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩ হাজার ২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৩২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৮২ জন রয়েছেন।
সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩৩৭ জন করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে সিলেট জেলার ২৬৫ জন, সুনামগঞ্জের ২৭ জন, হবিগঞ্জের ১৮ জন এবং মৌলভীবাজার জেলার ২৭ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬০৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ১৩৫ জন, সুনামগঞ্জের ২ হাজার ৬০৪ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৭০ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ১০০ জন।
বর্তমানে ২৬৬ জন শনাক্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট করোনা আইসোলেশন সেন্টার, ওসমানী মেডিকেল হাসপাতাল আইসোলেশন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে ২৪২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, হবিগঞ্জ হাসপাতালে ১৩ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat