ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৪-০৬
  • ৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যখন লক ডাউন তুলে নেবার প্রয়োজন হবে সরকার সঠিক সময়েই সেই সিদ্ধান্ত নিবে।এখন এসব সরকারি নির্দেশনা মেনে না চললে আগামীতে করোনায় সংক্রমণ ও মৃত্যু উভয়ই নিয়ন্ত্রণহীন হতে পারে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালীস্থ ঢাকা নর্থ সিটি কর্পোরেশন মার্কেট হাসপাতালের নতুন ২০০টি করোনা আইসিইউ বেড ও ১০০০টি আইসোলেশন বেডের প্রস্তুতকরণ ও কাজের অগ্রগতি পরিদর্শনে শেষে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে সরকার লক ডাউন ঘোষণা করেছে।এর আগে প্রধানমন্ত্রী কর্তৃক ১৮ টি জনগুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে।এখন করোনা প্রতিরোধে রাজধানী ঢাকাসহ দেশের সর্বোত্র সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ চলছে।অথচ দেশের কোথাও কোথাও লক ডাউন তুলে নিতে আন্দোলন করা হচ্ছে।’ তিনি বলেন, ‘এই মুহূর্তে সরকারের লক ডাউন ব্যাবস্থা জরুরি ছিল তাই সরকার দিয়েছে।যখন লক ডাউন তুলে নেবার প্রয়োজন হবে সরকার সেই সিদ্ধান্ত নিবে।এখন এসব সরকারি নির্দেশনা মেনে না চললে আগামীতে করোনায় সংক্রমণ ও মৃত্যু উভয়ই নিয়ন্ত্রণহীন হতে পারে।’
ডিনসিসি মার্কেট হাসপাতালটি আগামী দুই সপ্তাহের মধ্যে উদ্বোধন করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালে একসঙ্গে যে ২০০টি আইসিইউ বেড করা হচ্ছে তা দক্ষিণ এশিয়ার মধ্যে বিরল। এর পাশাপাশি এখানে আরো ১০০০টি নতুন আইসোলেশন বেডও হচ্ছে। তবে বেড সংখ্যা যতই বৃদ্ধি করা হোক মানুষ যদি স্বাস্থ্যবিধি না মেনে চলে তাহলে কোনকিছুতেই করোনা নিয়ন্ত্রণে আসবে না।
পরিদর্শনকালে স্বাস্থ্য সেবা বিভাগের নতুন সচিব লোকমান হোসেন মিয়া,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার এটিওএম নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat