ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৩-২৬
  • ৮৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজশাহী নগরীর কাটাখালী থানার রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাশিয়া এলাকায় আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও বিস্ফোরণে ১৭ জন নিহত এবং দু’জন আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস, রাজশাহীগামী একটি মাইক্রোবাস এবং লেগুনার ত্রিমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।
তিনি জানান, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬জনের মৃত্যু হয় এবং আহত দু’জনের চিকিৎসা চলছে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ , ৪জন নারী ও দু’জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat