ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-২৭
  • ৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র (ইউএস) প্যারিস জলবায়ু চুক্তির আওতায় এবং এমনকি প্যারিস চুক্তির বাইরে গিয়েও প্রতিশ্রুতি পূরণে কপ২৬ ও অন্যান্য বহুপাক্ষিক প্লাটফরমে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক দূত জন কেরির মধ্যে এক বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ইস্যু এবং এ ব্যাপারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
কেরি জলবায়ু পরিবর্তন ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ যে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা উল্লেখ করেন।
জলবায়ু পরিবর্তন ইস্যুতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আরো বেশি অবদান রাখতে পারে বলে সম্মতি প্রকাশ করে কেরি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের বাস্তুচ্যুতি সকলের জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু।
এ সময় মোমেন জলবায়ু পরিবর্তনের ব্যাপারে প্যারিস চুক্তিতে কেরির গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানান।
তিনি আরো উল্লেখ করেন যে, প্রশমন, অভিযোজন, পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার মতো বিষয়গুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি ঢাকায় ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) ও গ্লোবাল সেন্টার অন অডাপ্টেশন (জিসিএ)’র আঞ্চলিক কার্যালয়ের সকল চলমান ও ভবিষ্যত কর্মকা- সম্পর্কে কেরিকে অবহিত করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার এবং নতুন মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশের আগ্রহ ব্যক্ত করার বিষয়টি মার্কিন প্রশাসনকে অবহিত করার জন্য এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat