ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-২০
  • ৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ আগামীকাল দুটি পৃথক চালানের মাধ্যমে ভারত থেকে কোভিড -১৯ ভ্যাকসিনের ৩৫ লাখ ডোজ পাবে। এছাড়া, রাশিয়া এবং চীন সহ কয়েকটি দেশ বাংলাদেশে ভ্যাকসিন পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, “আগামীকাল, আমরা ভরতে থেকে উপহার হিসাবে ২০ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পেয়ে যাব। এছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় পৃথক চালানে ভারত থেকে আরও ১৫ লাখ ভারতীয় ভ্যাকসিন আসবে।
পররাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নেয়ার পরে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।
মোমেন বলেন, আগামীকালের চালানের পর ধারাবাহিকভাবে ভারত থেকে ভ্যাকসিনের চালান আসবে। তিনি বলেন, ‘রাশিয়া ও চীন সহ আরও কয়েকটি দেশ তাদের কোভিড-১৯ ভ্যাকসিন বাংলাদেশে প্রেরণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সামনের দিনগুলিতে আমাদের কাছে প্রচুর ভ্যাকসিন থাকবে। আগামীকাল ভারত থেকে শিপমেন্ট পাওয়ার পরে সরকার জনগণের মধ্যে ভ্যাকসিন প্রদান শুরু করবে।’
এদিকে, আজ সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, কোভিড -১৯ ভ্যাকসিনটি ১৮ উর্ধ্ব সকল বাংলাদেশী নাগরিককে বিনামূলে প্রদান করা হবে। সরকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল) এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এর মধ্যে গত ৫ নভেম্বর স্বাক্ষরিত একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) এবং পরবর্তী সময়ে ১৩ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রাথমিকভাবে এসব টিকা পাচ্ছে। চুক্তিটি অনুযায়ী বাংলাদেশ সিরাম ইনস্টিটিউট থেকে পর্যায়ক্রমে তিন কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পাবে।
স্বাস্থ্যসেবা মহাপরিচালক (ডিজিএইচএস) প্রফেসর ডঃ আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম মঙ্গলবার বাসসকে জানান, ফেব্রুয়ারির প্রথম থেকে সরকার দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, তার অফিস সারা দেশে কোভিড-১৯ টিকাদান করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করেছে যাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে টিকাদান চালু করা যেতে পারে। ফেব্রুয়ারিতে প্রায় ৫০ লাখ ডোজ টিকা আসবে বলে আশা করা হচ্ছে।
চিকিৎসা পেশাদার, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, মিডিয়া কর্মী এবং স্থানীয় সরকার সংস্থা কর্মকর্তা এবং কর্মচারী, প্রবীণ লোকজন এবং অন্যান্য কোভিড-১৯ রোগীদের কাছাকাছি অবস্থানকারী ব্যক্তিদেরকে টিকা লাভের জন্য অগ্রাধিকার গ্রুপ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রত্যেক ব্যক্তির জন্য দুটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন হবে। প্রথম ডোজ টিকা গ্রহনের আট সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। ডিজিএইচএস প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ লোককে টিকা প্রদানের পরিকল্পনা গ্রহন করেছে। কারণ প্রতি মাসে প্রায় ৫০ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন আসবে।
সরকার এখন পর্যন্ত ছয় জন স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে মোট ৭৩৪৪ টি ভ্যাকসিন বিতরণ দল গঠন করেছে। এছাড়া, প্রায় ৪২,০০০ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat