ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ডিসেম্বরে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৮ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ লাখ ২৬ গাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০ হাজার ১৩ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৭৪৭ বোতল বিদেশি মদ, ১ হাজার ৪০৮ ক্যান বিয়ার, ১ হাজার ৪২৩ কেজি গাঁজা, ৬ কেজি ২ গ্রাম হেরোইন, ১১ হাজার ৯৮টি উত্তেজক ইনজেকশন, ১৮ হাজার ৪৮৫টি এ্যানেগ্রা অথবা সেনেগ্রা ট্যাবলেট এবং ১২ লাখ ৬৯ হাজার ২৬৫ টি অন্যান্য ট্যাবলেট।
চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১২ কেজি ৯৭৭ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ৩৪৪ গ্রাম রুপা, ১ হাজার ৩৩টি ইমিটেশনের গহনা, ৫৪ হাজার ৩০৪টি কসমেটিক্স সামগ্রী, ৫ হাজার ৯৫৪টি শাড়ি, ৬৬৩টি থ্রিপিস বা শার্টপিস, ৩ হাজার ৪৬৮টি তৈরী পোশাক, ৩৪৩ মিটার থান কাপড়, ৫ হাজার ১৯৮ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৯২ কেজি চা পাতা, ২ হাজার ৬১০ কেজি কয়লা, ১টি ট্রাক, ১২টি প্রাইভেটকার, ৮টি পিকআপ, ২১টি সিএনজি ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৮৮টি মোটর সাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১টি পিস্তল, ১৪টি বন্দুক এবং ৯৫৯ রাউন্ড গুলি রয়েছে।
এছাড়া বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৮২ জনকে আটক করা হয়েছে।
এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭৩ জন বাংলাদেশি ও ৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat