ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ল্যাটিন আমেরিকার প্রথম দেশ হিসেবে মেক্সিকো বুধবার করোনাভাইরাস ভ্যাকসিন গ্রহণ করেছে। মহামারি কোভিড-১৯ রোগ প্রতিরোধে গণহারে টিকা দেয়ার কাজ শুরু করতে তারা এসব ভ্যাকসিন হাতে পেল। এ অঞ্চল জুড়ে করোনাভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে। খবর এএফপি’র।
মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার এবং তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের প্রথম ৩ হাজার ডোজ বেলজিয়াম থেকে কুরিয়ার বিমান যোগে মেক্সিকোতে পৌঁছানোর পর সরকার বৃহস্পতিবার টিকা দেয়া শুরুর পরিকল্পনা করে।
মেক্সিকোর শক্তিশালী মাদক চক্রের হাতে পড়া থেকে এসব ভ্যাকসিন রক্ষা নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে টিকাগুলো মেক্সিকো সিটির দক্ষিণে একটি সামরিক স্থাপনায় রাখা হয়েছে।
বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড সাংবাদিকদের বলেন, ‘আজ থেকে এই মহামারি ভাইরাসের অবসান শুরু হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, মেক্সিকোতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে এবং ১৩ লাখ ৪০ হাজার লোক আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে প্রকৃত সংক্রমণের সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ৩১ জানুয়ারি নাগাদ ফাইজার-বায়োএনটেকের ১৪ লাখ ডোজ ভ্যাকসিন মেক্সিকোতে পৌঁছাবে। মার্কিন এ কোম্পানি মোট ৩ কোটি ৪৪ লাখ ডোজ টিকা মেক্সিকোকে দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে।
যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর মেক্সিকো হচ্ছে করোনাভাইরাসে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat