ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-২৩
  • ৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি উত্তরণে সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।
আজ দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নোয়াব সভাপতি এ কে আজাদ, সহ-সভাপতি এ এস এম শহিদুল্লাহ খান, নির্বাহী সদস্যদের মধ্যে মাহফুজ আনাম, নঈম নিজাম ও দেওয়ান হানিফ মাহমুদ এবং সদস্যদের মধ্যে শাহ হোসাইন ইমাম এ বৈঠকে যোগ দেন।
নোয়াব প্রতিনিধিরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন বাবদ বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে মন্ত্রীর পরামর্শ কামনা করলে তথ্যমন্ত্রী এবিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয় ও বিভাগে তাগিদপত্র দেয়া হয়েছে বলে জানান এবং তথ্য মন্ত্রণালয় থেকেও আরেকবার তাগিদ দেয়ার আশ্বাস দেন।
দেশব্যাপী সংবাদপত্রের গুণগতমান, সংখ্যা এবং এ শিল্পকে টেকসই রাখার নানাদিক নিয়ে বৈঠকে প্রাণবন্ত আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat