ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১২-২১
  • ৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কলেজ ও কৃষি জমির পাশে গড়ে ওঠা অবৈধ ৩টি ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আজ লোহাগাড়ার আমিরাবাদ ও কলাউজান এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন বিএবি ইটভাটা, কলাউজান কেবিকে ইটভাটা ও পিএসবি ইটভাটাকে অবৈধভাবে গড়ে তোলার অভিযোগে এই তিনটি প্রতিষ্ঠানকে ভেঙে দেয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম ডিভিশনাল ল্যাবরেটরি ডিরেক্টর মোহাম্মদ নুরু উল্লাহ্ নুরী, চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, র‌্যাব-৭ এর সহকারি পরিচালক এএসপি নূরুল আবছার।
এছাড়া সাতাকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আফজাল, উপ-পরিচালক জমির উদ্দিন, পরিদর্শক হারুনুরশীদ, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য অভিযানে উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন জানান, হাইকোর্টের নির্দেশে এসব ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে দেয়া হয়েছে। লোহাগাড়ায় এরকম ৪৪টি অবৈধ ইটভাটা রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat