ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১৪
  • ৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা মানে পুরো দেশের উপর ও সংবিধানের উপর হামলা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভেঙে ফেলা ভাস্কর্যের সামনে আজ বিকেলে এই সমাবেশের আয়োজন করে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, ডিবিসি নিউজের চেয়ারম্যান সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজে নেতা মনতোষ বসু, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদসহ বিভিন্ন জেলার সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্প্রাদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে কেউ আগামীতে এ ধরনের কাজ করার সাহস না পায়।
তারা বলেন, জাতির পিতার ভাস্কর্যকে যারা অবমাননা করেছে তাদের কোন দিন ছাড় দেয়া হবে না। এদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। তাঁর ভাস্কর্যে যারা হাত দিয়েছে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।
সমাবেশে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat