ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-০৫-০১
  • ১৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বৃহস্পতিবার বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত এবং মন্ত্রী পরিষদের অন্য সদস্যদের রক্ষার স্বার্থে তিনি নিজে আলাদা থাকবেন। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও মিটিংয়ে মিশুস্তিন বলেন, ‘আমি এই মাত্র জেনেছি যে আমার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’
তিনি বলেন, ‘আমি সেলফ-আইসোলেশনে থাকবো এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলবো। এ ভাইরাস থেকে আমার সহকর্মীদের রক্ষা করা প্রয়োজন।’ এ সময় মিশুস্তিন দেশের ‘সকল গুরুত্বপূর্ণ বিষয়ে’ নিয়মিত যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ফার্স্ট উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বালোসভকে ‘ভারপ্রাপ্ত’ প্রধানমন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
এ মিটিংয়ে পুতিন তাকে আশ্বস্ত করে বলেন, ‘এখন আপনার যা হয়েছে তা অন্য যেকারো হতে পারতো।’ তিনি বলেন, ‘আমি আশা করি যে আপনি কাজে বহাল থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।’
পুতিন মিশুস্তিনকে বলেন, ‘আপনার মতামত ও অংশগ্রহণ ছাড়া কোন সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। এ সময় তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat