ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৪-২১
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ত্রাণ আত্মসাৎকারী জনপ্রতিনিধিদের ছাড় দেয়া হবে না : স্থানীয় সরকার মন্ত্রী

বৈশ্বিক মহামারিতে যেসব জনপ্রতিনিধি গরীব মানুষের জন্য দেয়া ত্রাণ আত্বসাৎ করবে তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি আজ রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকটি খাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক গরীব জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত খাদ্য সহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্টন করা হচ্ছে। এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে যদি কোন অনিয়ম খুঁজে পাওয়া যায় তাহলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করছি। ত্রাণ নয়-ছয় করা হলে কোন ধরণের অনুকম্পা তারা পাবে না।’
তিনি বলেন, এসব অনিয়ম বা ত্রাণ আত্মসাতের সাথে জড়িত বেশ কিছু জনপ্রতিনিধিকে ইতোমধ্যে আমরা বহিস্কার করেছি, তবে শুধু বহিস্কার নয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ফোজদারি আইনে মামলার মুখোমুখিও করা হয়েছে।
খাল পরিদর্শনে এসে মন্ত্রী আরো বলেন, রাজধানীর চারপাশে দিয়ে বয়ে যাওয়া খালগুলো এ বর্ষার আগেই পরিস্কার রাখার কাজ এগিয়ে নেয়া হচ্ছে। করোনার বিস্তারের এ পরিস্থিতিতে পানি নিস্কাশন ও ডেঙ্গু মশার প্রাদূর্ভাব যাতে নগরবাসীর জন্য বাড়তি সমস্যার কারণ না হয় সেজন্য আমরা খালগুলো পরিস্কার করার উপর জোর দিয়েছি।
ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল আতিকুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন, ঢাকা ওয়াসার এমডি তাকসিন এ খান, রাজউকের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা খাল পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat