ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২০-০৪-১৮
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেদ্দায় কাউন্সিলর করোনা ভাইরাসে আক্রান্ত

 বাংলাদেশ মিশন জেদ্দায় কর্মরত কাউন্সিলর (লেবার) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
ড. মোমেন বাংলাদেশের বৈদেশিক মিশনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিকে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।
কাউন্সিলর (লেবার) বাংলাদেশ মিশন, জেদ্দায় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বাংলাদেশি ৪ হাজার শ্রমিককে করোনা ভাইরাস পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে তিনি মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সাথে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat