ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৪-১৩
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনায় চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলারকে ১০হাজার টাকা জরিমানা

সারা বিশ্ব যেখানে করোনা সঙ্কটময় পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে, সেখানে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, ডিলার আসলামের বিরুদ্ধে ও.এম.এস এর ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১২’এপ্রিল) দুপুরের দিকে দোগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ড এ ঘটনা ঘটে। নিয়ম অনুযায়ী ৫০৩ জনের মধ্যে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। কিন্তু সেখানে নিয়ম অমান্য করে ১১৩ জনকে ২৭/২৮ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এমন গোপন সংসাদের ভিক্তিতে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুকসানা মিতা র‌্যাব ও পুলিশের অভিযানিক দল নিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচলানা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডিলার আসলামকে ভোক্তা অধিকার আইনে ১০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তবে এ ঘটনায় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন এটা এক ধরনের চাল চুরি করা। এমন ঘৃণ্য অরাধের শাস্তি শুধু ১০হাজার টাকা নয়, বরং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল। দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা মো. আলী হাসান এর সাথে কথা বললে বিষয়টি তিনি অবগত নয় বলে জানান। নাম প্রকাশ না করার শর্তে ঐ অঞ্চলের সাধারণ মানুষ জানান এ ঘটনার সাথে চেয়ারম্যান পরোক্ষভাবে জড়িত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat