ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-০৪-০২
  • ৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে আরো ২ জন করোনার আক্রান্ত : আইইডিসিআর

গত ২৪ ঘন্টায় দেশে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জন।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান এ তথ্য জানান।
ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমরা গত ২৪ ঘন্টায় ১৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। সর্বমোট ১ হাজার ৯শ’ জনের নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫৬ জন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় নতুন ২ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই ৫৬ জনের মধ্যে ইতোপূর্বে ৬ জন মারা গেছেন এবং ২৬ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন।’
তিনি জানান, গত ২৪ ঘন্টায় আইসোলেশনে গেছেন ৫ জন । বর্তমানে আইসোলেশনে আছেন ৭৮ জন।
বৈশ্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এ পর্যন্ত বিশ্বের ৮ লাখ ২৬ হাজার ৬২৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৪০ হাজার ৫৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৭৩৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ১৯৩ জন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এ পর্যন্ত ৫ হাজার ১৭৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৯৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat