ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৪-০১
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্চে বিজিবি’র অভিযানে ৬৫ কোটি ৩৩ লক্ষাধিক টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ৬৫ কোটি ৩৩ লাখ ৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৩৩ হাজার ৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ হাজার ৩১৪ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৬৮৫ বোতল বিদেশী মদ, ৪৬৯ লিটার বাংলা মদ, ১৩৯ ক্যান বিয়ার, ৯২৮ কেজি গাঁজা, ২৮০ গ্রাম হেরোইন, ৩ হাজার ৮০৯টি ইনজেকশন, ১৫ হাজার ২৫২টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ২ লাখ ৮১ হাজার ৪১৩টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৪ কেজি ৪২৬ গ্রাম স্বর্ণ, ৫৮ কেজি ৪৭০ গ্রাম রূপা, ৮৬, হাজার ১২৮টি ইমিটেশন গহনা, ৬২ হাজার ১৩১টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৬৭টি শাড়ি, ২ হাজার ৪৮৮টি থ্রিপিস বা শার্টপিস, ৫ হাজার ৫৫০টি তৈরী পোশাক, ২৬৩ মিটার থান কাপড়, ২ হাজার ৮৪১ ঘনফুট কাঠ, ১৩ হাজার ৫৬৬ কেজি চা পাতা, ৭টি ট্রাক, ৩টি প্রাইভেটকার, ১টি পিকআপ, ১৮টি সিএনজি বা ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৮৭টি মোটর সাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি পিস্তল, ৮টি অন্যান্য প্রকারের অস্ত্র, ২টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৪২ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৭ জন বাংলাদেশী নাগরিক ও ৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat