ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৩-২৭
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনগণকে উদ্বুদ্ধ করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, মানুষ যাতে অহেতুক জনসমাগম না করে সে লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে।
তিনি বলেন, ‘অহেতুক যেন কোন জনসমাগম না হয়, সে বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। সেই অনুযায়ী তারা জনগণকে উদ্বুদ্ধ করছেন। জনগণকে সরকারের নির্দেশনাগুলো মেনে চলতে বলছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার ধানমন্ডিতে নিজ বাসভবনে দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
আসাদুজ্জমান খান বলেন, রাস্তাঘাটে যারা বের হচ্ছেন তাদের নিষেধ করবেন যেন রাস্তায় না বের হন এবং অহেতুক যাতে ভিড় না করেন। অহেতুক যেন জনসমাগম না হয়, সে সম্পর্কে আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী তারা জনগণকে উদ্বুদ্ধ করছেন। জনগণকে বলছেন, তারা যেন এই নির্দেশনা মেনে চলেন।
তিনি বলেন, আমার মনে হয় জনগণও সচেতন হয়েছে। আমরা আশা করি, আমরা এভাবে সচেতন থাকলে আমাদের দেশে করোনার বিস্তার অন্যান্য ইউরোপিয়ান দেশে যেমন হয়েছে সেরকম ঘটবে না।
যার যার অবস্থান থেকে করোনার বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়ে আসাদুজ্জমান খান বলেন, যারা যেখানে আছেন সেখানে থেকে করোনার বিরুদ্ধে কাজ করে যান। সবাই যার যার বাসায় অবস্থান করুন। নিজেকে পরিস্কার রাখুন। নিয়ম মতো হাত ধোবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সচেতন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মনিটরিং সেল ২৪ ঘণ্টা খোলা রয়েছে। কোথায় কি হচ্ছে আমরা সব খোঁজ খবর রাখছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat