ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৩-১৭
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বায়তুল মুকাররমে কুরআন খতম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আজ কুরআন খতম সম্পন্ন হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ১শ’ জন হাফেজের মাধ্যমে শতবার কুরআন খতম দেয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কুরআন খতম শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
মুনাজাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: নূরুল ইসলাম, অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, এ বি এম আমিন উল্লাহ নূরী, মু: আ: হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরসের গভর্ণর সিরাজউদ্দিন আহমদ, মহাপরিচালক আনিস মাহমুদ, যুগ্মসচিব মো. জহির আহমেদ, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব), প্রতিটি উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের পরিচালক মো: শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে আজ দুপুরে বায়তুল মুকাররম জাতীয় মসজিদস্থ লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat