ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৩-১২
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নকল পণ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে অভিযান ও আইন প্রয়োগের পাশাপাশি তৃণমূল পর্যায়ে ইতিবাচক অগ্রগতি আনতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।
তিনি বলেন, এক্ষেত্রে সংসদ সদস্যদের সম্পৃক্ত করে প্রচারাভিযান চালাতে পারলে নকল প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে।তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর দৈনিক সমকাল অফিসে ‘নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না’-শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। স্পিকার এসময় সিগন্যাচার প্লেটে স্বাক্ষরের মধ্য দিয়ে নকল পণ্যের বিরুদ্ধে গণস্বাক্ষরতা অভিযানের সূচনা করেন।সময়োপযোগী ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ এ আয়োজনের জন্য স্পিকার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন সবাইকে ভেজালমুক্ত পণ্য সরবরাহে অনুপ্রাণিত করবে।স্পিকার বলেন, বর্তমানে ভেজাল পণ্যে কেউ প্রতারিত হয়ে অভিযোগ দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। এর পাশাপাশি খাদ্য, প্রসাধনী, ওষুধসহ সকল ক্ষেত্রে দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত সচেতনতা বৃদ্ধি করতে হবে। সবাইকে ভেজাল পণ্য সরবরাহ থেকে বিরত ও ক্রয় থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি গোলাম রহমান ও র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের সিইও কেদার লেলে, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্রিটিশ আমেরিকান টোবাকোর চেয়ারম্যান গোলাম মঈনুদ্দিন, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান, স্কয়ার টয়লেট্রিজ এর হেড অব মার্কেটিং জেসমিন জামান, এসিআই ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, আমেরিকান চেম্বার্স অব বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহাদাত হোসেন, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম, বিএসটিআই পরিচালক সাজ্জাদুল বারি, জেসিআই ঢাকা নর্থের সহসভাপতি নাহিদা আক্তার নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে মতামত ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat