ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০৩-০২
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী ও বিটিসিএল’র মধ্যে সমঝোতা চুক্তি

সেনাসদরের আইটি পরিদপ্তর ও সিগন্যালস পরিদপ্তর এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর মধ্যে রোববার সমঝোতা স¥ারক স্বাক্ষরিত হয়েছে।
এ উপলক্ষে ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় সংস্থার মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ. কে. এম. রহমত উল্ল¬াহ এমপি এবং সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. সফিকুর রহমান।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এ চুক্তির আওতায় সেনাবাহিনী এবং বিটিসিএল তাদের নিজেদের দক্ষ জনবল কাজে লাগিয়ে সরকারের টেকসই আইটি এবং নেটওয়ার্ক কাঠামো বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে। নিজেদের মধ্যে আইটি এবং টেলিকম অবকাঠামো আদান প্রদান, সরকারের বিভিন্ন আইটি এবং টেলিকম প্রজেক্টে দক্ষ ও কারিগরি সহযোগিতার মাধ্যমে বিভিন্ন গৃহীত প্রজেক্ট স্বল্প সময়ে সম্পাদনসহ প্রত্যন্ত গ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় আইটি ও ইন্টারনেট সহজলভ্য করা সম্ভবপর হবে।
এছাড়াও সেনা কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত ট্রাস্ট ইনোভেশন লিমিটেড কর্র্তৃক বিটিসিএল’র বিভিন্ন প্রজেক্টে কারিগরি সহায়তা প্রদান করা হবে।
এই স¥ারক সম্পাদনের মাধ্যমে সেনাবাহিনী ও বিটিসিএল দেশের আইটি ও নেটওয়ার্ক সেক্টরকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে যা সরকারের এসডিজি বাস্তবায়নে প্রত্যক্ষভাবে অবদান রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat