ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে এসএমই পণ্য মেলা শুরু বৃহস্পতিবার

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ সাধনের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে ৭ দিন ব্যাপী এসএমই পণ্য মেলা-২০২০। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে এসএমই পণ্য মেলা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এসএমই পণ্য মেলা-২০২০ উদযাপন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে স্থানিয় সার্কিট হাউস মাঠে আয়োজিত এসএমই মেলায় ৫০ টি বিভিন্ন পণ্যের ষ্টল থাকবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত। জাতীয় শিল্পনীতি-২০১৬ অনুযায়ী অগ্রধিকার ভিত্তিক খাত হিসেবে চিহ্নিত কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, আইসিটি, সফটওয়্যার শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, হস্ত ও কুটির শিল্প, খেলনা, কৃুত্রিম জুয়েলারী এবং আগর শিল্পের সাথে সম্পৃক্ত এসএমই প্রতিষ্ঠানসমূহকে মেলায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। এক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান করা হবে।মেলায় পণ্য কেনা-বেচার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ সমস্যা ও সমাধান, মান নিয়ন্ত্রণ, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠত হবে। ব্লাড ডোনেশন ক্যাম্প স্থাপনের মাধ্যমে রক্তের গ্রুপ, ডায়াবেটিক ও রক্তচাপ পরীক্ষা করার ব্যবস্থা থাকবে। এসএমই ফউন্ডেশনের সহযোগিতায় বিষিয় ভিত্তিক প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, উদ্যোক্তাদের সঙ্গে পাইকারী ক্রেতাদের ম্যাচ ম্যাকিং, উদ্যোক্তাদের ব্যাংকার ম্যাচ মেকিং বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করা হবে। মেলায় নকল কোন পণ্য প্রদর্শন করা যাবে না। জুড়িবোর্ড গঠনের মাধ্যমে মেলায় প্রদর্শিত পণ্যের মান, সর্বোচ্চ বিক্রয় অর্ডারসহ নানা বিষয়ে মূল্যায়নের ভিত্তিতে ৩টি শ্রেষ্ট ষ্টল নির্বাচন ও পুরস্কার প্রদান করা হবে এবং মেলা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat