ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-০৯
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দায়িত্ব গ্রহণের পরপরই কাজ শুরু করবো : ব্যারিস্টার তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, দায়িত্ব গ্রহণের পর পরই কাজ শুরু করবেন। এ জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করছেন তিনি।
তিনি বলেন, ‘বর্তমান মেয়র আগামী মে মাস পর্যন্ত থাকবেন। আমি যখন দায়িত্ব নেবো তখন থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হবে। বর্তমান মেয়রের কাছে অনুরোধ ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার আগেই মশক নিধনের কাজটা যেন শুরু করেন।’
তাপস আজ ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।সাংবাদিকদের তিনি বলেন, এস এস সি পরীক্ষা, তীব্র শীত এবং গণ পরিবহন বন্ধের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। এছাড়াও অনেকে গ্রামে চলে গিয়েছিলেন। তবে সব মিলিয়ে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে।এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, মুকুল বোস, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মোহাম্মদ সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat