ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-০৯
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কামাল হোসেন রাজনীতির ভাষা ছেড়ে রাস্তার ভাষায় কথা বলছেন : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন রাজনীতির ভাষা ছেড়ে রাস্তার ভাষায় কথা বলছেন।তিনি বলেন, ‘কামাল হোসেনের বক্তব্যে শুধু রাজনীতিবিদ নন, সারাদেশের মানুষ ব্যথিত। লাথি মেরে সরকারকে ক্ষমতা থেকে নামানো-এটা রাজনীতির ভাষা নয়, রাস্তার ভাষা।’
ওবায়দুল কাদের আজ রোববার মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা সেতুর পাশে আনুষ্ঠানিকভাবে তিনটি পুরনো সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ ও বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের অধীনে পুনর্বাসিত কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর সংস্কার কাজ উদ্বোধন করা হয়।সংস্কারের পর খুলে দেয়া হল পুরনো কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু। এগুলো খুলে দেওয়ায় মহাসড়কটিতে যান চলাচল আরও গতি পাবে। এই সময় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জাইকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়া যে মামলায় সাজাপ্রাপ্ত সেটা কোন রাজনৈতিক মামলা নয়। তাই তাকে রাজনৈতিকভাবে মুক্তি দেওয়ার সুযোগ নেই। তবে বেগম খালেদা জিয়ার মুক্তির নামে বিএনপি যদি আন্দোলন, জ্বালাও-পোড়াও করে তবে কঠোর হস্তে দমন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat