ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-০৮
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে আটকে পড়া বাংলাদেশীরা খাদ্য সংকটের সম্মুখীন নয় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে চীনে আটকে পড়া ১৭১ জন বাংলাদেশীর খাদ্য সংকটের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, চীন সরকার এখন হুবেই প্রদেশে বাংলাদেশীদের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও পানি সরবরাহ নিশ্চিত করেছে। নগরীর একটি হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশী আয়োজিত ‘ওয়ার্র্ল্ড কনফারেন্স সিরিজ ২০২০’ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘যদি কেউ সেখানে (চীনে) খাবার না পাওয়ার অভিযোগ করে … এটি সত্য নয়।’
চীনের হুবেই প্রদেশের ইচ্যাং-এ থ্রি জর্জেস ইউনিভার্সিটির ১৭১ জন বাংলাদেশী শিক্ষার্থী পর্যাপ্ত খাবার ও অন্যান্য সরবরাহ পাচ্ছেন না বলে অভিযোগ করার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।মোমেন বলেন, চীনা কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে চীন হুবেইপ্রদেশে আটকে পড়া বাংলাদেশী শিক্ষার্থীদের সমস্ত দায়িত্ব নিয়েছে। ‘চীনাা যা বলে তাই করে।’ যোগ করেন তিনি।তিনি বলেন, চীন সরকার তাদের একজন ডেপুটি লিডারকে সেখানে বাংলাদেশী শিক্ষার্থীদের দেখাশোনা করার জন্য নিয়োগ দিয়েছে। মোমেন জানান, হুবেইয়ের ২৩ টি স্থানে বাংলাদেশী শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং চীনা কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের খাবার ও জল সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি জায়গায় একজন করে লোক মোতায়েন করেছে।আটকে পড়া বাংলাদেশী শিক্ষার্থীদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ১৭১ জন বাংলাদেশী শিক্ষার্থী দেশে ফিরে আসতে আগ্রহ প্রকাশ করেছে। ‘আমরা তাদের আগ্রহে সাড়া দিয়ে ফিরিয়ে আনতে চাই।’তবে তিনি বলেন, বিমানের অভাবের কারণে তারা এখনও বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে সক্ষম হননি।এর আগে, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে করোনা ভাইরাসের কেন্দ্রস্থল উহান শহর থেকে ৩১২ জন বাংলাদেশী শিক্ষার্থীকে ফিরিয়ে এনেছে।তিনি বলেন, ‘তবে এখন আমরা বিমান চালানোর জন্য কোনও পাইলট বা ক্রু পাচ্ছি না। কারণ ৩১২ বাংলাদেশী আনার জন্য গতবার যেসব বাংলাদেশী পাইলট ও ক্রু চীন গিয়েছিল তারা কোনো দেশে প্রবেশের অনুমতি পাচ্ছে না। অধিকন্তু, মোমেন বলেছিলেন, এমনকি বিমানের বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানও যেটি বাংলাদেশীদের ফিরিয়ে এনেছিল, ১৩০,০০০ মার্কিন ডলার ব্যয় করে জীবাণুমুক্ত করার পরেও সেটিকে পর্যন্ত বিভিন্ন গন্তব্যে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।এ প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আটকে পড়া বাংলাদেশী শিক্ষার্থীদের এখানে পাঠানোর জন্য চীনকে চার্টার্ড বিমানের ব্যবস্থা করার অনুরোধ করেছে। ‘তবে চীন এখনও কোনও বিমানের সন্ধান করতে পারেনি।’তিনি আরও বলেন, বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ‘ফেরত আসতে ইচ্ছুক’ বাকি বাংলাদেশীদের ফিরিয়ে আনার জন্য চীনা কর্তৃপক্ষের সাথে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat