ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-০৮
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু যে পুলিশ বাহিনী চেয়েছিলেন, বাংলাদেশ পুলিশ সেই যোগ্যতা অর্জন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মো: আসাদুজ্জামান খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ বাহিনী চেয়েছিলেন, বাংলাদেশ পুলিশ ধীরে ধীরে সেই ধরনের পুলিশের যোগ্যতা অর্জন করেছে। জনতার পুলিশে রূপান্তরিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংসদ সদস্য, বিভিন্ন রাষ্ট্রের কূটনৈতিকবৃন্দ, পুলিশের সাবেক আইজিপিগণ, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, শিল্পী, সংস্কৃতিকর্মী, চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চক্র বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছিল, বর্তমান সরকারের আমলে পুলিশের দক্ষতা ও পেশাদারিত্বের কারণে সেখান থেকে ষড়যন্ত্র মোকাবেলা করে বেরিয়ে এসেছে।
তিনি বলেন, ‘মাদকের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশ কাজ করছে। জঙ্গিবাদ নিমূল হয়েছে, মাদকের বিরুদ্ধে জয় আমাদের হবেই’।
আসাদুজ্জামান খান বলেন, পুলিশ আজ জনগণের পুলিশ হিসেবে গঠিত হচ্ছে, পুলিশ মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে।জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিমূলে পেশাদারিত্বের সাথে কাজ করছে।
তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তরিত করতে হলে নিরাপত্তার বিকল্প নেই। দেশের উন্নয়ন ধরে রাখতে হলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের চেয়ে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে।পুলিশ জনতার সাথে মিশছে, জনতাও তাদের সহযোগিতা করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, ‘আমরা পুলিশকে এমন একটি অবস্থানে নিয়ে গেছি এখন কেউ অপরাধ করে পালিয়ে থাকতে পারে না। ধরা পড়তেই হবে’।
পুলিশকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে উল্লেখ করে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশে জনবল, যানবাহন ও লজিস্টিক সাপোর্টেও সীমাবদ্ধতা রয়েছে,অনেক চ্যালেঞ্জ আছে তারপরও থানাকে সকল সেবার কেন্দ্র বিন্দু করতে হবে। জনগণ যাতে নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারে থানায় আগতদের সেই সেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ঢাকাকে নিরাপদ রাখতে ৩৫ হাজার পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে। ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জঙ্গি, মাদক ও সন্ত্রাস নিমূলে কাজ করছে পুলিশ।
ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বলেন, অপরাধ মুক্ত শহরের স্বপ্ন আমরা দেখতেই পারি, তবে পৃথিবীর কোন শহরই অপরাধ মুক্ত নয়, ঢাকা শহরকে অপরাধমুক্ত করতে আমরা চেষ্টা করছি।থানাগুলোতে সেবা প্রত্যাশীরা ঠিকমতো সেবা পাচ্ছে কিনা, আমরা সিনিয়র পুলিশ কর্মকর্তার মাধ্যমে তা মনিটরিং করছি। সেবা প্রত্যাশীদের সাথে কথা বলছি,তারা কাক্সিক্ষত সেবা পাচ্ছে কিনা নিশ্চিত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat