ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২০-০২-০৮
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস মোকাবেলায় চীন ‘অত্যন্ত পেশাদারী কাজ’ করছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় দেশটি ‘অত্যন্ত পেশাদারী কাজ’ করছে। খবর এএফপি’র।ট্রাম্প বলেন, বৃহস্পতিবার রাতে টেলিফোনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে করোনা ভাইরাস সংকট নিয়ে ‘অত্যন্ত ভাল’ আলোচনা করেছেন।
হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে এসব আলোচনার অধিকাংশ ছিল করোনা ভাইরাস সংক্রান্ত আলোচনা। তারা প্রকৃতপক্ষে কঠিন কাজ করে যাচ্ছে। আমি মনে করি তারা বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলায় অত্যন্ত পেশাদারিত্বমূলক কাজ করছে।’ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীন এ বিষয়ে একসাথে কাজ করে যাচ্ছে। ‘আমি মনে করি চীন অত্যন্ত ভাল কাজ করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat