ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-০৩
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে চাহিদার তুলনায় প্রায় ৫০ হাজার মে. টন বেশী মাছ উৎপাদিত হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছে, সরকারের সময়োপযোগি পদক্ষেপের ফলে দেশে চাহিদার তুলনায় প্রায় ৫০ হাজার মেট্রিক টন বেশী মৎস্য উৎপাদন হয়েছে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে মাথাপিছু মাছের চাহিদা ৬০ গ্রাম এবং এ চাহিদার বিপরীতে মাছ গ্রহণের পরিমাণ ৬২.৫৮ গ্রাম। এ হিসাবে দেশে ২০১৭-১৮ অর্থবছরে ৪২ লাখ ৭৭ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। এ সময়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪২ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর ফলে বাংলাদেশ বর্তমানে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ।তিনি জানান, মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও দেশের উচ্চবিত্ত মানুষের জন্য বিভিন্ন দেশ থেকে মাছ আমদানি করা হয়। আমদানি করা দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, মিয়ানমার, উরুগুয়ে, থাইল্যান্ড,চীন, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাত।তিনি সরকারি দলের হাবিবুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে বলেন, মৎস্যজীবীদের কল্যাণে ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থবছরে অর্থ বরাদ্দসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে।প্রতিমন্ত্রী সরকারি দলের নাজমা আকতারের এক প্রশ্নের জবাবে বলেন, দেশের ১৪৭টি সরকারি মৎস্যবীজ উৎপাদন খামারে ২০১৮ সালে ১২ হাজার ৫৯ কেজি রেণু এবং ৩ কোটি ৫৭ লাখ ১৩ হাজার মাছের পোনা উৎপাদিত হয়েছে। এছাড়া একই সময় গলদা চিংড়ির ২৭টি সরকারি এবং বেসরকারি ৪৯টি বাগদা চিংড়ি হ্যাচারিসহ মোট ৭৬টি হ্যাচারি থেকে ১ হাজার ৪১৭ কোট ২৫ লাখ পোস্ট লার্ভা উৎপাদিত হয়েছে।তিনি আরো জানান এছাড়া দেশের আরো ৮২৪টি বেসরকারি মৎস্য হ্যাচারি থেকে ২০১৮ সালে ৬ লাখ ৭৪ হাজার ৬৯৫ কেজি রেণু এবং ২৬ হাজার ৯৪৯ লাখ তেলাপিয়া জুভেনাইল উৎপাদিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat