ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-০৩
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিসিক ভবনে মধু মেলা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবন চত্বরে ৫ দিনব্যাপী মধুমেলা-২০২০ শুরু হয়েছে।আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৌচাষ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মতিঝিলে বিসিক ভবন চত্বরে রোববার থেকে শুরু এ মেলা চলবে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত।
মৌমাছি পালন প্রকল্পের পরিচালক খন্দকার আমিনুজ্জামান বলেন, আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেশব্যাপী মৌচাষীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে মধু উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের আয়বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ সম্ভব।এই কার্যক্রমে ইতোমধ্যে বিসিক দেশব্যাপী প্রায় ১৮ হাজার নারী ও পুরুষকে আধুনিক পদ্ধতিতে মৌ-চাষের প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ হাজার লোককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ গ্রহণকারীদের অনেকেই বর্তমানে মৌ চাষের মাধ্যমে মধু উৎপাদনে যথেষ্ট সাফল্য অর্জন করেছেন।মৌ-চাষীদের উৎপাদিত মধুর ব্যাপক পরিচিতি ও বাজার সৃষ্টি এবং মধু ব্যবহার সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এই মধুমেলা অনুষ্ঠিত হচ্ছে বলে পরিচালক জানান।দেশের বিভিন্ন এলাকার মৌ-চাষীদের উৎপাদিত মধু বিক্রি ও প্রদর্শনের লক্ষ্যে মেলায় ২৪টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat