ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-০২
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

জেলার শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় আজ সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।নিহতরা হলেন-শাহজাদপুর উপজেলার প্রাণনাথপুর গ্রামের কোরপ আলী মোল্লার স্ত্রী জমেলা খাতুন (৬০) এবং উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার আকালু সাহার পুত্র ও চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম কলেজের ¯œাতক ৩য় বর্ষের শিক্ষার্থী হৃদয় সাহা (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলায় রাস্তা পার হবার সময় একটি গাড়ি জমেলা খাতুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গাড়ি চাপায় এক নারীর নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, নিহত নারীর মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপর ঘটনায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে হৃদয় সাহা হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহানশাহ জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat