ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-০১
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিটি নির্বাচন নিয়ে বিএনপির মূল উদ্দেশ্য কি স্পষ্ট করেছেন ফখরুল : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকার দু’টি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির মূল উদ্দেশ্য কি সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পট করেছেন।
তিনি বলেন, সার্বিক বিবেচনায় ঢাকা শহর পৃথিবীর অন্যতম বড় শহর, যেখানে ৫৪ লক্ষ ভোটার রয়েছে। এই শহরে নির্বাচনী আমেজ ছিল প্রচারণার সময়। এখনও পর্যন্ত মানুষ যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটারধিকার প্রয়োগ করছে। আমি মনে করি, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ ভালো।
তথ্যমন্ত্রী আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।তিনি বলেন, প্রথম থেকেই বিএনপির প্রচেষ্টা ছিলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। নানা ধরনের অভিযোগ নির্বাচনী প্রচারণার সময় তারা উপস্থাপন করেছে। আজকে সকাল বেলা থেকে সেটা উপস্থাপন করছে, তারা দুপুর বেলা কি বলবে সেটা ঠিক করে রেখেছে। বিকেল বেলা কি বলবে সেটা ঠিক করে রেখেছে এবং নির্বাচনের ফলাফল যে রকমের হয় সেরকমের জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে।মন্ত্রী বলেন, কোলকাতা সিটি কর্পোরেশন নির্বাচন বা ভারতের অন্যান্য স্থানীয় নির্বাচনের তুলনায় ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনেক সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আহত, হওয়া বাধা গ্রস্থ হওয়া, কোনো ভাবেই সমুচিন নয়, আমরা সেটা সমর্থন করি না। নির্বাচন কমিশনকে এ বিষয়টি দেখার আহŸান জানান তিনি।তিনি বলেন, বিএনপি নানা অভিযোগ উপস্থাপন করবে, এগুলো গঁদবাধা অভিযোগ। সব সময় তাঁরা করে আসছে। নির্বাচন চলাকালীন নানা অভিযোগ করবে, বিকেলে বেলা করবে, সন্ধ্যা বেলাও করবে।ভোটার উপস্থিতি কমের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, শীতের সকাল ৮ টা অনেক সকাল। আর একই সাথে শনিবার বন্ধের দিন। বন্ধের দিনে মানুষের মাঝে একটা বন্ধের আমেজ থাকে। সেই পরিস্থিতিতে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিত বেড়েছে। এখনও ভোটের সময় বাকি রয়েছে, আমি সবাইকে অনুরোধ জানাবো যে যেখানে ইচ্ছা সেখানেই ভোট দিবে। তারা যেনো তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসেন।তথ্যমন্ত্রী বলেন, ইভিএম মেশিনে নিজেই পোলিং এজেন্ট হিসেবে কাজ করে। সেখানে কারো পক্ষেই ইভিএম মেশিনে ফ্রিংগার প্রিন্ট না মিললে অন্যের ভোট দেয়া সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat