ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০১-২৮
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে অগ্নিকান্ডে একই পরিবারের ৫ জন নিহত

মৌলভীবাজার শহরে একটি সু স্টোরে অগ্নিকান্ডের ঘটনায় আজ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন।মঙ্গলবার সকালে সাড়ে ১০ টার দিকে শহরের এম সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে এ ঘটনা ঘটে।
এ সু স্টোরের সাথে সংযুক্ত উপরে বাসার গ্যাস লাইনের লিংক অথবা বিদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুহুর্তের মধ্যে আগুন বাসার চারদিকে ছডিয়ে পড়ে। আগুনে একই পরিবারের ৫জন নিহত হন।
নিহতরা হলেন, সুভাষ রায় ( ৬০), দীপ্তি রায় (৪৫), পিয়া রায় (১৯), দীপা রায় (৪৫) ও বৈশাখী রায় (৩)।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোড়ের পিংকি সু স্টোরে আগুনের ধুয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশন ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ হারুন জানান, লাশগুলি উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার পর পুরো শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে। অগ্নিকান্ডের পর ওই সড়কের ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে।পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রনে এসেছে। বর্তমানে পরিস্থিতিও নিয়ন্ত্রনে আছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat