ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-১৮
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে সচিবালয় মসজিদে মিলাদ অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে আজ বুধবার বাদ জোহর বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণ, মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লাখ শহীদ, সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন, দেশের অসংখ্য বীর মুক্তিযোদ্ধা যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর ভারপ্রাপ্ত খতিব ও পেশ ইমাম মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।মিলাদ ও দোয়া মাহফিলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক মুসল্লি মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat