ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-১৬
  • ৩১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবস উপলক্ষে বিজিবি’র বিভিন্ন কর্মসূচি পালন


যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার বিজিবি সদর দপ্তরসহ বাহিনীর সকল রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটসমূহে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসের কর্মসূচি অনুযায়ী বাদ ফজর বিজিবি’র সকল ইউনিট মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত, জাতির শান্তি ও সমৃদ্ধি এবং বিজিবি’র উত্তরোত্তর অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় বাহিনীর সদর দপ্তরসহ সকল ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। উক্ত অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম উপস্থিত ছিলেন।এছাড়াও সকাল সাড়ে ৭ টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় বিজিবি মহাপরিচালক, সকল কর্মকর্তা ও বিজিবি’র একটি সুসজ্জিত দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন।দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সারাদেশে বিজিবি’র সকল ইউনিটে প্রীতি ভোজের আয়োজন, বিজিবি সদর দপ্তরের গুরুত্বপূর্ণ ভবন/স্থাপনা ও গেইটে আলোকসজ্জা, বিজিবি সদস্য ও তাদের পরিবারবর্গ এবং বিজিবি স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat