ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-০৭
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবসংযুক্ত ওয়ার্ডে ১৯টি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ নবসংযুক্ত ওয়ার্ডে ১৯টি নবনির্মিত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৩টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।তিনি আজ ডিএসসিসি সাথে নবসংযুক্ত ৯টি ওয়ার্ডের উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সড়ক উদ্বোধন করেন।
নবসংযুক্ত ৯টি ওয়ার্ডে ৪৪টি প্যাকেজের আওতায় ১২৬ কিলোমিটার সড়ক, ১২১ কিলোমিটার নর্দমা, ৬ কিলোমিটার ফুটপাথ এবং ৭৬২০ টি এলইডি বাতি স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে । ইতোমধ্যে ৫১৪টি সড়কের মধ্যে ৪৬৭টি সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে যার আওতায় ১০২.২৫ কিলোমিটার সড়ক ১০২.২৫ কিলোমিটার নর্দমা, ৬ কিলোমিটার ফুটপাথ নির্মাণ এবং ৫৩৪৪টি এলইডি বাতি স্থাপন সম্পন্ন করা হয়েছে। এসব উদ্বোধন শেষে মৃধাবাড়িতে মাতুয়াইল আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সাঈদ খোকন বলেন, পুরো দক্ষিণ ঢাকা আজ উন্নয়নের ¯্রােতধারায় বদলে যাওয়া এক আলোকিত নতুন নগরী। নব নির্মিত অন্যান্য সড়কগুলিও পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে মেয়র বলেন, তাঁর প্রকল্প সহায়তা পাওয়ার ফলেই নবসংযুক্ত এ ওয়ার্ডগুলিকে আধুনিকভাবে গড়ে তোলার কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়। নব সংযুক্ত ওয়ার্ডগুলিতেও মূল ঢাকার মত রাস্তা, নর্দমা, ফুটপাথ নির্মাণ এলইডি বাতি স্থাপনের মাধ্যমে আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে। নাগরিক সুযোগ সুবিধা আধুনিকায়নের ফলে এলাকাবাসীর জীবনযাত্রাতেও গুনগত পরিবর্তন এসেছে।তিনি বলেন, এলইডি বাতির স্নিগ্ধ ও উজ্জ্বল আলোয় একদিকে যেমন নাগরিকদের নিরাপত্তা বেড়েছে, তারা রাতেও স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছেন অন্যদিকে অন্ধকার দূরীভূত হওয়ায় নানা অপরাধমূলক ঘটনাও কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এসব বিভিন্ন উন্নয়নকাজ ক্রমশঃ নগরবাসী তথা দেশবাসীর সামনে প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে।এসময় স্থানীয় এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ওয়ার্ড কাউন্সিলরগন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, প্রধান প্রকৌশলী রেজাউল করিম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat