ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-০২
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য রিমান্ডে

রাজধানীর খিলক্ষেত এলাকায় গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আজ ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।তারা হলেন-মাসুম মিয়া ওরফে মাসুম, আবু বক্কর সিদ্দিক ওরফে এমরান, রাকিবুল হাসান ওরফে সিয়াম এবং আব্দুল্লাহ আল রোমান ওরফে মনিরুল ইসলাম ওরফে ফারুক আহম্মেদ।
সোমবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। খিলক্ষেত থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।খিলক্ষেত থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে খিলক্ষেত থানার নিকুঞ্জ থেকে তাদেরকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বেশকিছু লিফলেট ও উগ্রবাদী বই জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat