ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১১-১৬
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক শাহরিয়ার শহীদের প্রথম মৃত্যুবার্ষিকী কাল

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক শাহরিয়ার শহীদের প্রথম মৃত্যুবার্ষিকী কাল।শাহরিয়ার শহীদ ২০১৮ সালের এদিন দুপুরে ৫৫ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কর্মস্থল বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার মরহুমের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকার চরে পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল, দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।শাহরিয়ার শহীদ খ্যাতিমান সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমসের সম্পাদক মরহুম একেএম শহীদুল হকের ছেলে।জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন নির্বাহি কমিটির সদস্য শাহরিয়ার শহীদ বহুবিধ প্রতিভার অধিকারি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ ক’টি প্রামাণ্য গ্রন্থ ও প্রামাণ্য চিত্র নির্মাণ করেন। তিনি উন্নয়ন সাংবাদিকতার উৎকর্ষ সাধনে বিশেষ ভূমিকা রাখেন।শাহরিয়ার শহীদ অঞ্চলভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার ভিত্তিক ৩০টিরও বেশী গ্রন্থ রচনা করেছেন।কর্মজীবনেও রিপোর্টার হিসেবে শাহরিয়ার শহীদ রাজনৈতিক ও অর্থনীতি বিটসহ বিভিন্ন বিটে কাজ করেছেন। এক সময় তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের স্ট্রিংগার ছিলেন।শাহরিয়ার শহীদ আন্তঃধর্মীয় সম্প্রীতি ও উদারনৈতিক সুফি সাহিত্যের একনিষ্ঠ অনুরাগী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat