ব্রেকিং নিউজ :
আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প
  • প্রকাশিত : ২০১৯-১১-১৪
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইমুলের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের বিদুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে ।
দৈনিক প্রথম আলোর শিশু কিশোর সাময়িকী ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ রিট আবেদনটি হাইকোর্টের সংশ্লি­ষ্ট শাখায় দায়ের করেন।
এর আগে গত ৩ নভেম্বর ওই কলেজের সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ রেজিস্ট্রি ডাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে ক্ষতিপূরণ দিতে বলা হয় দৈনিক প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং সাময়িকী কিশোর আলোর সম্পাদককে। একই সঙ্গে ক্ষতিপূরণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিবকে অনুরোধ জানানো হয়। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে দৈনিক প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং সাময়িকী কিশোর আলোর সম্পাদকের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু নোটিশের কোনো জবাব না পেয়ে আইনজীবী আজ এ রিট করেন। ক্ষতিপূরণ না দিলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও ওই নোটিশে উল্লেখ করা হয়েছিল।
আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ জানান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের অনুমতি নিয়ে তিনি রিটটি দায়ের করেছেন। আগামী রোববার রিট আবেদনটি শুনানির জন্য উপাস্থাপন করা হবে। গত ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত কিশোর আলোর বর্ষপূর্তিতে এসেছিল নাইমুল আবরার। সেখানে বিকেলে অনুষ্ঠান চলাকালে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে ওই মাঠে স্থাপিত জরুরি মেডিকেল ক্যাম্পের দু’জন বিশেষজ্ঞ (এফসিপিএস) চিকিৎসক নাইমুলকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat