ব্রেকিং নিউজ :
দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী
  • প্রকাশিত : ২০১৯-১০-৩০
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে ট্রাক খাদে পড়ে নিহত ১৫

মিয়ানমারের শান প্রদেশে যাত্রীবাহী একটি ট্রাক খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত আরো ১০জন। নিহতদের সবাই বৌদ্ধ পুণ্যার্থী ছিলেন। দেশটির পুলিশ মঙ্গলবার এই তথ্য জানান।

দেশটির ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। শান রাজ্যে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ট্রাকটিতে ৩ ভিক্ষু, ৩ জন শিশুসহ মোট ২৫ জন বৌদ্ধ পুণ্যার্থী ছিলেন। দুর্ঘটনাস্থলে ১৫ জন নিহত হয়েছেন।

দেশটির এক পুলিশ কর্মকর্তা জানান, প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে রাতে উদ্ধার অভিযান পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। আহতদের উদ্ধারে অন্তত ১০ ঘণ্টা সময় লেগেছে বলে খবরে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat