ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১০-২৯
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু ২ নভেম্বর

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এবার মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রস্তুতির বিষয় জানানো এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি জানান, দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায় আগের থেকে শিক্ষাক্ষেত্রে ব্যাপক গুণগত পরিবর্তন হয়েছে। এবার জেএসসি ও জেডিসি এই দুই পর্যায়ে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন এবং জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। আর শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ২৬২টি।তিনি বলেন, এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৯৮২টি। এছাড়াও দেশের বাইরে অর্থাৎ জেদ্দা, রিয়াদ, মদিনা, ত্রিপলী, দোহা, ওমানের সাহাম, বাহরাইন, আবুধাবি ও দুবাইয়ে মোট ৯টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।সাংবাদ সম্মেলনে জানানো হয়, পরীক্ষার্থীদের ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি কেউ এ সময়ের পরে আসে তবে তার কারণ ও যাবতীয় তথ্য লিখে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। সেই তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে পাঠাতে হবে।শিক্ষামন্ত্রী জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ে কোচিং সেন্টার খোলা রাখার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।পরীক্ষার প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, ঢাকা শিক্ষ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat