ব্রেকিং নিউজ :
দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী
  • প্রকাশিত : ২০১৯-১০-২৬
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি আগামীকাল দেশে ফিরছেন

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সফর শেষে আগামীকাল রোববার দেশে ফিরছেন।রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ আজ বাসস’কে জানান, ‘রাষ্ট্রপতি এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারি সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেডের একটি নিয়মিত ফ্লাইট ( ফ্লাইট নং এসকিউ ৪৪৬) আগামীকাল সকাল ১০ টা ৪০ মিনিটে হযরত শাহজালাল (রা.) আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরন করবে ।
রাষ্ট্রপতি হামিদ সিঙ্গাপুরে তাঁর দুই দিনের যাত্রা বিরতি শেষে আগামীকাল রাত (স্থানীয় সময়) ৮ টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে চাঙ্গি আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবেন।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাবেন।রাষ্ট্রপতি ২০ অক্টোবর থেকে জাপানে ৬ দিনের সরকারি সফর শেষে গতকাল শুক্রবার সিঙ্গাপুরে পৌছেন। তিনি মঙ্গলবার টোকিওতে জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। তিনি টোকিওতে রাজ প্রাসাদে বিভিন্ন দেশের প্রায় ২ হাজার নেতা এবং ১৭৪ টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের সামনে নিজেকে সেদেশের ১২৬ তম সম্রাট হিসেবে ঘোষণা দেন।৫৯ বছর বয়স্ক সম্রাট নারিহিতো তাঁর ৮৫ বছর বয়স্ক পিতা সম্রাট অ্যামিরিতাস অকিহিতোর অবসরে যাবার পর গত ১ মে দেশটির নতুন সম্রাট হিসেবে শপথ নেন।
রাষ্ট্রপতি একই দিনে জাপানের নতুন সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর দেয়া ভোজ সভায় যোগ দেন। তিনি পর দিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া অপর এক ভোজ সভায়ও যোগ দেন।
উপ-প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি ২৫ অক্টোবর সিঙ্গাপুরের উদ্দেশে জাপান ত্যাগ করেন। তিনি আগামীকাল দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat