ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-২২
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাল এমপিওভুক্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেবেন ।রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষামন্ত্রী দীপু মনি এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে বেলা ১২টায় এই ঘোষণা দেবেন।
তিনি আরো বলেন, এমপিওভুক্তি চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে।উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও পদ্ধতির আওতায় আনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২০১০ সালে ঘোষিত সংখ্যার দ্বিগুণ হবে।সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, কোনও যোগ্য প্রতিষ্ঠান এমপিও প্রকল্পের বাইরে থাকবে না।তিনি বলেন, ‘এখন থেকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর এমপিও পদ্ধতির আওতায় আনা হবে।’প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat